IQNA

15:51 - July 05, 2026
সংবাদ: 3479412

«শুধুমাত্র কুরআন শোনার জন্য একটি মজলিস» তেহরানের মুসাল্লায় + ভিডিও

«একটি মজলিস গঠন করা হোক, কিছু লোক উপস্থিত হোক, একজন কারী কুরআন তিলাওয়াত করতে বসুন এবং এক ঘণ্টা বা তার কম-বেশি সময় কুরআন তিলাওয়াত করুন। শ্রোতারা শুধুমাত্র আল্লাহর কালাম শোনার জন্য আসুক এবং বসুক। এই কাজ অত্যন্ত প্রভাবশালী এবং অনেক ক্ষেত্রে হয়তো মানুষের নিজের তিলাওয়াতের চেয়েও বেশি কার্যকর হয়।»

«শুধুমাত্র কুরআন শোনার জন্য একটি মজলিস» তেহরানের মুসাল্লায় + ভিডিও

এটি ইমাম মুজাহিদ, শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেই-এর পবিত্র বাণীর অংশবিশেষ।

শহীদ নেতা ইমাম মুজাহিদ সাইয়্যেদ আলী খামেনেই-এর সঙ্গে তেহরানে বিদায়ী রাত ও দিনের সময়, দেশের বিশিষ্ট কারী ও হাফিজে কুরআনগণ তাঁদের প্রিয় মুরশিদের নির্দেশনা পূরণে একটি অনুপম মাহফিলে ইনস ও ইস্তেমা’এ কুরআন আয়োজন করেছেন।

ইমাম খোমেইনী (রহ.)-এর মুসাল্লার প্রধান সাহন (উঠান) ইরানের বিভিন্ন প্রান্ত এবং অন্যান্য দেশ থেকে আসা বিপুল সংখ্যক শ্রোতার আতিথ্য করছে। শোকাহতদের হাতে ঘুরছে লাল হুসাইনী পতাকা। যে মিহরাব বছরের পর বছর নেতৃত্বের পদচারণায় ধন্য ছিল, আজ সেখানে তাঁর পবিত্র পার্থিব দেহ শায়িত।

«جلسه‌ای صرفاً برای شنیدن قرآن» در مصلای تهران + فیلم

এই মহিমান্বিত পরিবেশের পাশাপাশি, ইমাম রাহেল-এর মুসাল্লার প্রধান হলঘরে (শাবেস্তান), প্রথম দিনের ভোর থেকে আজ রাত ৮টা পর্যন্ত কুরআনের কারীরা অবিরাম তিলাওয়াত করে যাচ্ছেন। তাঁরা আল্লাহর সাহায্যে পূর্ণাঙ্গ খতমে কুরআন সম্পন্ন করবেন এবং এর সওয়াব শহীদ ইমাম ও তাঁর শহীদ পরিবারের আত্মার মাগফিরাতের জন্য হাদিয়া করবেন।

 

সম্পূর্ণ খতমে কুরআনের তিলাওয়াত ভিডিও ধারণ করা হয়েছে এবং এর কিছু অংশ সরাসরি নেটওয়ার্ক কুরআন ও মা’আরেফ চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। 4362406#


captcha