ইরাকি কিছু গণমাধ্যম সূত্রের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত নজফ আশরাফে ইসলামী উম্মাহর শহীদ নেতার তাশিয়ায় দুই মিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন।
ইকনা জানিয়েছে (ইরাকি অফিসিয়াল নিউজ এজেন্সি সূত্রে), জনসমাগম এখনও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এ প্রসঙ্গে ইরাকের হাশদুশ শাবীও জানিয়েছে, ইসলামী উম্মাহর শহীদ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেই-এর পবিত্র পার্থিব দেহের তাশিয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংখ্যা ইতিমধ্যে দুই মিলিয়ন তিন লক্ষেরও বেশি হয়েছে। ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে শোকাহত জনতার ঢল অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে।
নজফ আশরাফে শহীদ নেতার পবিত্র পার্থিব দেহের তাশিয়া অনুষ্ঠান কুফা সেতু থেকে শুরু হয়ে হযরত আমীরুল মু’মিনীন (আ.)-এর পবিত্র হারামের দিকে চলছে। সেখানে বিপুল জনতা সমবেত হয়েছে, যা ধর্মীয় ও সামাজিক বন্ধনের গভীরতার প্রতিফলন।
নজফ আশরাফে শহীদ ইরানি নেতার সঙ্গে ইরাকি জনতার হৃদয়স্পর্শী বিদায়ী সাক্ষাতের কয়েকটি ছবি এখানে দেখুন। 4362859#