ইরানের মজলিসে শূরায়ে ইসলামীর স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ আমেরিকার নেতাদের উদ্দেশে বলেছেন: আঘাত করলে জবাব পাবে, হরমুজ প্রণালী শুধুমাত্র ‘ইরানি ব্যবস্থাপনায়’ খুলবে, আমেরিকার হুমকিতে নয়।
ইকনা: মোহাম্মাদ বাকের কালিবাফ, ইরানের মজলিসে শূরায়ে ইসলামীর স্পিকার, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আমেরিকার নেতাদের উদ্দেশে লিখেছেন:
“আমেরিকা এখনো শেখেনি যে জুলুম ও প্রতারণা আর বিনা মূল্যে হয় না। স্পষ্ট করে বলছি: আঘাত করলে জবাব পাবে।”
তিনি আরও লিখেছেন: “বৃথা হাত-পা নাড়াচাড়া করবেন না, আরও বেশি ডুবে যাবেন। হরমুজ প্রণালী শুধুমাত্র ‘ইরানি ব্যবস্থাপনায়’ খুলবে, আমেরিকার হুমকি-ধমকিতে নয়।” 4363029#