ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা লক্ষ্য করে আঘাত করা হয়েছে।
ইকনা: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (স্পাহ) এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুর হামলার কয়েক ঘণ্টা পর কুয়েতের আরিফজান ও আলি আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফির ও শেখ ঈসা ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনাগুলো স্পাহের নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: “বিপ্লবী গার্ড কর্পস আমেরিকার শিশু-হত্যাকারী সেনাবাহিনীকে সতর্ক করে দিচ্ছে যে, যদি তারা আবারও আগ্রাসন চালায়, তাহলে আমাদের জবাব আঞ্চলিক অন্যান্য মার্কিন ঘাঁটিতেও সম্প্রসারিত হবে।” 4363026#
