হযরত আমীরুল মু’মিনীন ইমাম আলী (আ.) বলেছেন: “শক্তিশালী শত্রু থেকে আত্মরক্ষাকারী দুর্বল ব্যক্তি অধিকতর নিরাপদ, সেই শক্তিশালী ব্যক্তির চেয়ে যে দুর্বল শত্রুর দুর্বলতায় প্রতারিত হয়ে সতর্কতা অবলম্বন করে না।” এই মর্মবাণী আমাদের শেখায় যে, প্রকৃত নিরাপত্তা আসে সতর্কতা ও সতর্ক প্রস্তুতি থেকে, অহংকার ও অবহেলা থেকে নয়।
হযরত আমীরুল মু'মিনীন ইমাম আলী (আ) থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন: শক্তিশালী শত্রু থেকে আত্মরক্ষা কারী দুর্বল ব্যক্তি অধিকতর নিরাপদ ঐ শক্তিশালী ব্যক্তি হতে যে নিজ শত্রুর দুর্বলতা দিয়ে প্রতারিত হয়েছে [অর্থাৎ দুর্বল শত্রুর দুর্বলতাকে খাটো করে দেখছে এবং এ কারণে সে শত্রু কর্তৃক সম্ভাব্য ক্ষতি ও অনিষ্ট সাধনের ব্যাপারে অমনোযোগী ও উদাসীন থাকছে এবং প্রয়োজনীয় সুরক্ষা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত রয়েছে।]
অনুবাদ: ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর
সূত্র: ইবনে আবিল হাদীদ প্রণীত শারহু নাহজিল বালাগাহ্,খ:২০,পৃ:৩০৩