IQNA

14:06 - July 11, 2026
সংবাদ: 3479448

মরক্কোয় বিশ্বব্যাপী কুরআন প্রতিযোগিতা ‘মুহাম্মাদ ষষ্ঠ’ পুরস্কারের বিংশতিতম আসর শুরু

মরক্কোয় বিশ্বব্যাপী কুরআন প্রতিযোগিতার বিশ তম আসর আগামী ১০ থেকে ১২ আগস্ট ২০২৬ (১৯ থেকে ২১ আগস্ট ১৪০৫ হিজরি) অনুষ্ঠিত হবে।

মরক্কোয় বিশ্বব্যাপী কুরআন প্রতিযোগিতা ‘মুহাম্মাদ ষষ্ঠ’ পুরস্কারের বিংশতিতম আসর শুরু

ইকনা জানায়, ২৪সা.কম-এর বরাতে—মরক্কোর ধর্মীয় বিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাসূলুল্লাহ (সা.)-এর জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

মরক্কোর ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরব, ইসলামি, আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান ও আমেরিকান দেশের বিভিন্ন হাফিজ ও কারী এই কুরআনী অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী সোমবার ১৯ আগস্ট স্থানীয় সময় সকাল ১০:৩০ টায় রাবাত শহরের ‘মুহাম্মদ ষষ্ঠ’ ইমাম, ওয়ায়েজ ও প্রচারক প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। 4363192#

captcha