ইকনার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, বাহরাইনের শিয়া তরুণরা দেশটির বিভিন্ন এলাকায় সমবেত হয়ে শহীদ ইরানি নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন। তারা রাস্তায় বুক চাপড়ে (সীনাজানি) মাতম করেন এবং শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের নতুন নেতার প্রতিও আনুগত্য ও সমর্থনের ঘোষণা দেন।
উল্লেখ্য, বাহরাইনে শিয়াদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপের অভিযোগ রয়েছে। এর মধ্যেই এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কয়েক দিন আগে বাহরাইনের শাসকগোষ্ঠী দেশটির বিশিষ্ট কয়েকজন শিয়া আলেমের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করেছে। তাদের মামলাগুলো উচ্চ ফৌজদারি আদালতে পাঠানোর পর আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয় বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ ঘটনাগুলো বাহরাইনের শিয়া সম্প্রদায় এবং দেশটির কর্তৃপক্ষের মধ্যকার চলমান উত্তেজনার নতুন দিক তুলে ধরছে। 4363462#