IQNA

২০২৬ সালের হালাল এক্সপোর উদ্বোধন ইন্দোনেশিয়ায়

13:57 - July 13, 2026
সংবাদ: 3479459
২০২৬ সালের হালাল এক্সপোর উদ্বোধন ইন্দোনেশিয়ায়
উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ডি-৮)-এর উদ্যোগে প্রথমবারের মতো ‘হালাল এক্সপো ২০২৬’ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে।

ইকনা: আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার জাকার্তায় আনুষ্ঠানিকভাবে ‘হালাল এক্সপো ২০২৬ - ইন্দোনেশিয়া’ উদ্বোধন করা হয়েছে।

সংস্থাটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই এক্সপোতে সদস্য দেশগুলোর কর্মকর্তা, কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ডি-৮ দেশগুলোতে হালাল অর্থনীতির প্রসার’ — এই প্রতিপাদ্য নিয়ে পাঁচ দিনব্যাপী এই এক্সপোতে মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

ডি-৮-এর মহাসচিব সোহেল মাহমুদ এক ভিডিও বার্তায় ইন্দোনেশিয়ার হালাল অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং এই এক্সপোকে বার্ষিক ইভেন্টে রূপান্তরিত করার প্রস্তাবে স্বাগত জানান।

তিনি বলেন, ডি-৮ দেশগুলোর মোট জনসংখ্যা ১.২৮ বিলিয়নের বেশি এবং সম্মিলিত জিডিপি ৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এখনও হালাল মূল্য শৃঙ্খলে সীমিত অংশীদারিত্ব রাখে।

মহাসচিব হালাল বাণিজ্য করিডোর, ডিজিটাল হালাল মার্কেটপ্লেস, যৌথ বিনিয়োগ প্ল্যাটফর্ম এবং গবেষণা, উদ্ভাবন, বায়োটেকনোলজি ও খাদ্য প্রযুক্তিতে যৌথ প্রকল্পের প্রস্তাব দেন।

এই এক্সপোতে আন্তর্জাতিক প্রদর্শনী, বিনিয়োগ সম্মেলন, বাণিজ্য বৈঠক ও বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

ডি-৮ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো: তুরস্ক, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া ও পাকিস্তান। 4363694#

captcha