IQNA

সেপাহে পাসদারানের তথ্য বিবরণী নং ৯ 

জর্ডানে আমেরিকান শত্রুর ঘাঁটিতে হামলা

13:03 - July 14, 2026
সংবাদ: 3479466
জর্ডানে আমেরিকান শত্রুর ঘাঁটিতে হামলা
সেপাহে পাসদারান বিপ্লবী গার্ড কর্পস জর্ডানের জনগণের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তায় জানিয়েছে: জর্ডানে অবস্থিত আমেরিকান শত্রুর একটি বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবস্থান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইকনা: সেপাহে পাসদারানের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে: 
বিসমিল্লাহির রাহমানির রাহীম 
قَاتِلُوهُمْ يُعَذِّبْهُمُ اللَّهُ بِأَيْدِيكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
‘তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তাদেরকে তোমাদের হাতে শাস্তি দেবেন, তাদেরকে অপমানিত করবেন এবং তোমাদেরকে তাদের উপর বিজয় দান করবেন এবং মুমিন সম্প্রদায়ের অন্তর শান্ত করবেন।’
সম্মানিত ও মুসলিম জর্ডানি জাতি,
আজ ভোরে ইসলামি যোদ্ধারা ‘নাসর-২’ অভিযানের দ্বিতীয় তরঙ্গের তৃতীয় পর্যায়ে, কোডনাম ‘ইয়া সারাতুল হুসাইন (আ.)’ এর অধীনে, জর্ডানের ভূখণ্ডে শিশু-হত্যাকারী আমেরিকান সেনাবাহিনীর দখলকৃত একটি বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবস্থানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে এবং আমেরিকান অপরাধীদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দিয়েছে।
এই আগ্রাসনের প্রথম দিনেই আমেরিকান শাসকরা একই ধরনের ঘাঁটি ব্যবহার করে মিনাবে ১৬৮ জন নিরপরাধ ছাত্র-ছাত্রী ও তাদের শিক্ষককে টুকরো টুকরো করে হত্যা করেছে।
আপনারা ভালো করেই জানেন যে, আমরা আপনাদের দেশের সঙ্গে কোনো শত্রুতা পোষণ করি না; বরং আপনাদেরকে খুবই ভালোবাসি। আপনারা ফিলিস্তিনি জাতির দুঃখ-কষ্ট ও মজলুমিয়ত সবচেয়ে বেশি অনুভব করেন এবং জানেন যে, আমেরিকার সরাসরি হস্তক্ষেপে গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি (যার মধ্যে ২০ হাজার শিশু) নিহত হয়েছে।
আপনাদের জোরালো দাবি — আমেরিকান দখলদার ঘাঁটিগুলো অঞ্চল থেকে অপসারণ — ফিলিস্তিনি জনগণের মুক্তি এবং অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে বড় সাহায্য করবে। জর্ডানের সম্মান আমাদের কাম্য।
إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
 
‘যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় করবেন।’
4363939#
captcha