IQNA

ইরানি রেভল্যুশনারি গার্ডস কোরের ২৭ নম্বর বিবৃতি:

আমেরিকার আগ্রাসী সৈন্যদের আশ্রয়দাতা দেশগুলো প্রত্যাশিত জবাবের জন্য প্রস্তুত থাকুক

10:32 - July 18, 2026
সংবাদ: 3479481
ইরানি রেভল্যুশনারি গার্ডস কোরের ২৭ নম্বর বিবৃতি: আমেরিকার আগ্রাসী সৈন্যদের আশ্রয়দাতা দেশগুলো প্রত্যাশিত জবাবের জন্য প্রস্তুত থাকুক
ইরানি ইসলামী বিপ্লবী গার্ডস কোরের জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে: কুয়েতে আমেরিকার স্থলবাহিনীর সমর্থন কেন্দ্রে আগ্রাসী শক্তির সমাবেশস্থল ও আলি আল-সালেম বিমানঘাঁটির রাডার ধ্বংস করা হয়েছে।

ইরানি ইসলামী বিপ্লবী গার্ডস কোরের জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে: কুয়েতে আমেরিকার স্থলবাহিনীর সমর্থন কেন্দ্রে আগ্রাসী শক্তির সমাবেশস্থল ও আলি আল-সালেম বিমানঘাঁটির রাডার ধ্বংস করা হয়েছে।

ইকনা জানায়, ইরানি ইসলামী বিপ্লবী গার্ডস কোরের জনসংযোগ বিভাগ ২৭ নম্বর বিবৃতিতে বলেছে:

বিসমিল্লাহি কাসিমিল জাব্বারিন

অঙ্গীকারভঙ্গকারী আমেরিকান শাসন আবারও আলোচনার মাঝে এবং ইরান দুর্বল হয়ে পড়েছে—এমন ভ্রান্ত ধারণার মধ্যে গত সপ্তাহের শুরু থেকে যুদ্ধ শুরু করে যা তারা কখনো শেষ করেনি। কিন্তু কয়েকদিন যুদ্ধের পর সশস্ত্র বাহিনীর কাছ থেকে কঠোর জবাব পেয়ে এবং বুঝতে পেরে যে ইরানি সশস্ত্র বাহিনী যুদ্ধের প্রথম দিন থেকেই অনেক শক্তিশালী হয়েছে, তারা সম্মানজনক পরাজয় স্বীকারের পরিবর্তে আবার ভুল হিসাব করে গতকাল থেকে মুখোমুখি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নতুন কৌশল গ্রহণ করেছে। তারা যুদ্ধাপরাধ করে নিজেদের সামরিক পরাজয় ঢাকার চেষ্টা করছে এবং হাসপাতাল, সেতু, রেলপথ, বিমানবন্দর, বন্দর, টেলিযোগাযোগ কেন্দ্র ইত্যাদি ধ্বংস করে বেসামরিকদের হত্যা করে যুদ্ধ না করে নিষ্ঠুরতা ও কাপুরুষতার মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

যেহেতু এই আমেরিকান সেনাবাহিনীর বর্বরতা রোধ করার জন্য কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান নেই, তাই আমাদের সামনে শুধু কুরআনী নির্দেশ ‘ফামানি’তাদা আলাইকুম ফা’তাদু আলাইহি বিমিসলি মা’তাদা আলাইকুম’ (যে তোমাদের ওপর আগ্রাসন চালায়, তোমরাও তার ওপর অনুরূপ আগ্রাসন চালাও) ছাড়া আর কোনো পথ নেই।

সুতরাং, যেসব দেশ আমেরিকার আগ্রাসী সৈন্যদের আশ্রয় দিয়ে তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দিয়েছে, তাদের উচিত প্রত্যাশিত জবাবের জন্য প্রস্তুত থাকা এবং নাগরিকদের জীবন রক্ষা ও সম্ভাব্য লক্ষ্যবস্তু থেকে দূরে রাখার জন্য তাদের অসামরিক প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় করা।

তবে আমেরিকান শত্রুর এই নিষ্ঠুর কৌশল পরিবর্তনের সুযোগ দেওয়ার জন্য গত রাতে আমরা সামরিক লক্ষ্যবস্তুগুলোকে জবাবের জন্য বেছে নিয়েছি।

ইসলামী বিপ্লবী গার্ডস কোরের শক্তিশালী স্থলবাহিনীর যোদ্ধারা ‘ইয়া আবুল ফজলিল আব্বাস (আ.)’ পবিত্র স্লোগানে ‘নাসর-২’ অভিযানের ১৮তম তরঙ্গে কুয়েতে তাদের স্থলবাহিনীর সমর্থন কেন্দ্রে আগ্রাসী শক্তির সমাবেশস্থলকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের কয়েকজনকে হত্যা করেছে এবং একই সঙ্গে ড্রোন হামলায় কুয়েতের আলি আল-সালেম আমেরিকান ঘাঁটির রাডার ধ্বংস করেছে।

স্থলবাহিনীর যোদ্ধারা এছাড়াও অস্ত্র মেরামত ও রক্ষণাবেক্ষণের একটি শেড এবং ড্রোন আশ্রয়স্থল ধ্বংস করেছে। যোদ্ধাদের পাল্টা জবাব অব্যাহত রয়েছে।

ইন্না ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম

4364592

captcha