সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, শত্রুর বারবার আগ্রাসন, ইরানি নাগরিকদের শাহাদাত এবং সেতু, অবকাঠামো ও বেসামরিক এলাকায় হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে।
এই পর্যায়ে ইরানি সেনাবাহিনীর ড্রোনগুলো কুয়েতের আল-উদায়রি ক্যাম্পে মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোলাবারুদের গুদাম এবং আলি আল-সালেম ঘাঁটিতে প্যাট্রিয়ট রাডার ও এয়ার রাডার সিস্টেমকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।
আল-উদায়রি ক্যাম্প কুয়েতে মার্কিন বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি, যা ইরানের সীমান্ত থেকে মাত্র ১০৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং মার্কিন বাহিনীর লজিস্টিক সাপোর্ট ও পুনর্গঠনের কেন্দ্র। এই ঘাঁটির কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হলে অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সাপোর্ট অপারেশনগুলোতে বড় ধরনের প্রভাব পড়বে।
আলি আল-সালেম বিমানঘাঁটি পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাবাহিনীর অন্যতম প্রধান বিমান ঘাঁটি এবং সামরিক লজিস্টিকের প্রবেশদ্বার হিসেবে কাজ করে।
ইরানি সেনাবাহিনী শত্রুর এই আগ্রাসন, সেতু, অবকাঠামো ও বেসামরিক এলাকায় হামলা এবং নিরীহ মানুষের শাহাদাতের তীব্র নিন্দা জানিয়ে বলেছে: ইনশাআল্লাহ, প্রিয় নেতা ইমাম খামেনেয়ীর নেতৃত্বে, সশস্ত্র বাহিনীর ঐক্য ও জনগণের অটল সমর্থনে এবং সরকারের সহযোগিতায় আমরা ধূর্ত শত্রুকে পরাজয়ের মুখে ঠেলে দেব। 4364774#