IQNA

মিসরের ওয়াকফ মন্ত্রী: ‘দাওলাতু তিলাওয়াত’ নতুন প্রজন্মের কারী তৈরির সুযোগ করে দিচ্ছে ‘

13:10 - July 20, 2026
সংবাদ: 3479499
মিসরের ওয়াকফ মন্ত্রী: ‘দাওলাতু তিলাওয়াত’ নতুন প্রজন্মের কারী তৈরির সুযোগ করে দিচ্ছে





‘
ইকনা’র প্রতিবেদন: মিসরের ওয়াকফ মন্ত্রী ড. উসামা আল-আজহারি বলেছেন, টেলিভিশন কুরআন প্রতিযোগিতা ‘দাওলাতু তিলাওয়াত’ নতুন প্রজন্মের কারী ও কুরআনী প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে।

মিসরাভি’র বরাত দিয়ে জানা যায়, গতকাল রোববার (২৮ জুলাই) দাকাহলিয়া প্রদেশের মানসুরা শহরের আন-নাসর মসজিদে দ্বিতীয় মৌসুমের প্রাথমিক বাছাই পর্ব চলছিল। এতে উপস্থিত ছিলেন ওয়াকফ মন্ত্রী উসামা আল-আজহারি ও দাকাহলিয়া গভর্নর মেজর জেনারেল তারেক মারজুক। দাকাহলিয়া ও দামিয়াত প্রদেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।

মন্ত্রী আল-আজহারি বলেন, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য মিসরে সবচেয়ে সুন্দর ও মধুর কুরআনী কণ্ঠস্বর আবিষ্কার করা।

তিনি আরও বলেন, মিসর ইতিহাসজুড়ে শত শত বিখ্যাত কারী তৈরি করেছে যাঁরা ইসলামী বিশ্বের আকাশকে আলোকিত করেছেন। মন্ত্রণালয় আশা করে, এই প্রতিযোগিতা মিসরীয় তিলাওয়াতের ঐতিহ্য বহনকারী নতুন প্রজন্মের কারী তৈরিতে সহায়ক হবে।

মন্ত্রী জানান, বিভিন্ন প্রদেশ থেকে প্রতিযোগীদের অংশগ্রহণ নতুন কুরআনী প্রতিভা আবিষ্কারে সাহায্য করবে এবং শিশু-কিশোরদের কুরআন হিফজ ও সঠিক তিলাওয়াতের প্রতি উৎসাহিত করবে।

গভর্নর তারেক মারজুক বলেন, কুরআনের হাফেজ ও সুকণ্ঠী কারীরা মিসর ও আরব-ইসলামী উম্মাহর জন্য একটি শক্তিশালী দুর্গ। তাঁরা সহনশীলতা, মধ্যপন্থা ও ধর্মীয় অনুগত্যের মূল্যবোধকে জীবন্ত করে তোলেন।

প্রসঙ্গ: ‘দাওলাতু তিলাওয়াত’-এর দ্বিতীয় মৌসুম চলছে। এটি মিসরের ওয়াকফ মন্ত্রণালয় ও ইউনাইটেড মিডিয়া সার্ভিসেসের যৌথ উদ্যোগ। প্রতিযোগিতার লক্ষ্য হলো দেশের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিভাবান কারীদের আবিষ্কার ও তাঁদেরকে উৎসাহিত করা। প্রথম মৌসুম গত বছর অনুষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়। 4365057#

captcha