IQNA

কুরআনী উদ্ভিদ উদ্যানের বৈজ্ঞানিক সহযোগিতা: জর্ডানের সাথে কাতারের সম্পর্ক জোরদার

13:13 - July 20, 2026
সংবাদ: 3479500
কুরআনী উদ্ভিদ উদ্যানের বৈজ্ঞানিক সহযোগিতা: জর্ডানের সাথে কাতারের সম্পর্ক জোরদার
ইকনা’র প্রতিবেদন: কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বুস্তানে কুরআনী (কুরআনী উদ্ভিদ উদ্যান)-এর কর্মকর্তারা জর্ডানে বৈজ্ঞানিক সফর করে উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও ইকোসিস্টেম পুনরুদ্ধারে কাজ করা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক ও আলোচনা করেছেন।

‘আর-রাইয়্যাহ’র বরাত দিয়ে জানা যায়, এই সফরে কুরআনী উদ্ভিদ উদ্যানের প্রতিনিধি দল জর্ডানের তিনটি অগ্রণী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করে বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং যৌথ প্রকল্প গঠনের বিষয়ে আলোচনা করেন। লক্ষ্য ছিল আরব অঞ্চলের উদ্ভিদ ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা জোরদার করা।

প্রতিনিধি দল প্রথমে জর্ডানের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করে। এই উদ্যানটি বন্য উদ্ভিদ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, বিপন্ন প্রজাতির সুরক্ষা এবং বিশেষ নার্সারিতে চারা উৎপাদনে সক্রিয়। সেখানে দলটি অভিজ্ঞতা বিনিময় করে।

তারা এরপর ‘ওয়াদি’ সাসটেইনেবল ইকোসিস্টেম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন পরিদর্শন করে স্থানীয় বন্য উদ্ভিদ প্রজাতির চারা উৎপাদনের আধুনিক নার্সারি দেখেন। সেখানে ধ্বংসপ্রাপ্ত প্রাকৃতিক এলাকা পুনরুদ্ধার এবং স্থানীয় সম্প্রদায় ও কৃষি বিভাগের সাথে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধি দল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার-এর ওয়েস্ট এশিয়া অফিস (IUCN ROWA) পরিদর্শন করে পশ্চিম এশিয়ায় এই সংস্থার কার্যক্রম, বিশেষ করে কাতারে তাদের প্রকল্প সম্পর্কে জানেন।

সফরে দুই দেশের উদ্ভিদ উদ্যানের মধ্যে শুকনো উদ্ভিদ নমুনা ও বিপন্ন প্রজাতির বীজ বিনিময় হয়েছে, যাতে আরব উদ্ভিদ ঐতিহ্য সংরক্ষণ ও সহযোগিতা আরও জোরদার হয়।

বুস্তানে কুরআনীর পরিচালক ফাতিমা সালেহ আল-খলিফি বলেন: “জর্ডানের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, ওয়াদি অ্যাসোসিয়েশন ও আইইউসিএনের অগ্রণী অভিজ্ঞতা জানতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সফর আমাদের পূর্ববর্তী সমঝোতা স্মারককে বাস্তবে রূপ দিয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে।”4365043#

captcha