IQNA

শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে আইআরজিসি নৌবাহিনীর কঠোর আঘাত

5:49 - July 21, 2026
সংবাদ: 3479503
শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে আইআরজিসি নৌবাহিনীর কঠোর আঘাত
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জনসংযোগ বিভাগ জানিয়েছে: মহান আল্লাহর ওপর ভরসা করে এবং আপনাদের বোধসম্পন্ন জনগণের সচেতন উপস্থিতিতে উৎসাহিত হয়ে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সাহসী যোদ্ধারা অপারেশন নসর-২-এর ২৩তম তরঙ্গে তিনটি ধাপে একযোগে ‘ইয়া রুকিয়্যাহ’ (আ.) এর পবিত্র নামে আমেরিকার সন্ত্রাসী বাহিনীর ওপর ভয়াবহ আঘাত হেনেছে।

ইকনা জানায়, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগের অপারেশন নসর-২-এর ৩৩ নম্বর বিবৃতি নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ

ইসলামী ইরানের জাগ্রত ও মহান জনগণ, মহান আল্লাহর ওপর ভরসা করে এবং আপনাদের বোধসম্পন্ন জনগণের সচেতন উপস্থিতিতে উৎসাহিত হয়ে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সাহসী যোদ্ধারা অপারেশন নসর-২-এর ২৩তম তরঙ্গে তিনটি ধাপে একযোগে ‘ইয়া রুকিয়্যাহ’ (আ.) এর পবিত্র নামে আমেরিকার সন্ত্রাসী বাহিনীর ওপর ভয়াবহ আঘাত হেনেছে।

প্রথম ধাপ: বাহরাইনের আল-সাখির বিমানবন্দরে মোতায়েন আমেরিকান ইউনিটের ড্রোন মেরামত ও রক্ষণাবেক্ষণের গুদামে হামলা, যার ফলে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

দ্বিতীয় ধাপ: বাহরাইনের সালমান বন্দরে টিএফ-৫৯ নৌযান প্রস্তুতকরণের গুদামে হামলা, যার ফলে গুদাম ধ্বংস হয়েছে এবং নৌযানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

তৃতীয় ধাপ: কুয়েতের আরিফজান ঘাঁটিতে বিশেষ নৌ-কমান্ডো বাহিনীর অবস্থান ও সহায়তা গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ইসলামের যোদ্ধাদের এই কঠোর আঘাত শিশু-হত্যাকারী আমেরিকান সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে প্রত্যাঘাত হিসেবে অব্যাহত রয়েছে।

আমেরিকার নির্বোধ প্রেসিডেন্ট, যিনি বারবার স্বীকার করেছেন যে তিনি বিশ্ব পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ ও নির্বোধ, এবং বলেছেন যে তিনি আমাদের শহীদ নেতার জনগণের মধ্যে গভীর অনুপ্রবেশ এবং ইরান ও অন্যান্য দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা সম্পর্কে অজ্ঞ ছিলেন, তাই তাঁকে শহীদ করেছেন, এবং বলেছেন যে তিনি বিশ্ব অর্থনীতিতে হরমুজ প্রণালীর গুরুত্ব সম্পর্কে অজ্ঞ ছিলেন, তাই এই অঞ্চলে যুদ্ধ শুরু করেছেন, গত রাতেও তাঁর নির্বুদ্ধিতা ও অজ্ঞতা প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে ইরানের কাছে খুব কম সংখ্যক মিসাইল ও ড্রোন বাকি আছে এবং তা শেষ হয়ে যাচ্ছে।

আমেরিকার এই হত্যাকারী প্রেসিডেন্ট জেনে রাখুন, যদি এই যুদ্ধ কয়েক বছরও চলে, আল্লাহর অনুমতিতে তার শেষ দিন পর্যন্ত আমাদের মিসাইল ও ড্রোনগুলো অপরাধী আমেরিকানদের মাথার ওপর বর্ষিত হবে।

ওয়া মান নাসরু ইল্লা মিন ইন্দাল্লাহিল আজিজিল হাকিম 

4365183#

captcha