ইকনা জানায়, কুদস প্রশাসনের বরাত দিয়ে ‘কুদস প্রেস’ জানিয়েছে যে, দখলদার ইসরাইলি সরকার কুদসের উত্তরাঞ্চলীয় কাফর আকাব এলাকায় ৩২টি ফিলিস্তিনি বাড়ি ও স্থাপনা ধ্বংস ও উচ্ছেদের নির্দেশ জারি করেছে।
কুদস প্রশাসন একটি লিখিত বিবৃতিতে জানিয়েছে যে, দখলদার বাহিনী কাফর আকাবে অভিযান চালিয়ে ৩২টি উচ্ছেদ ও ধ্বংসের নির্দেশ ফিলিস্তিনি বাসিন্দাদের কাছে বিতরণ করেছে এবং তাদের এক সপ্তাহের সময় দিয়েছে যাতে নির্দেশ কার্যকরের আগে তারা তাদের বাড়ি খালি করে। দখলদার কর্তৃপক্ষ এর আগে একই শহরে প্রায় ৩০টি বাড়িতে কাজ বন্ধের নির্দেশ জারি করেছিল।
একই প্রসঙ্গে, গত সপ্তাহে এক হাজারেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী দখলদার ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কুদসের দখলকৃত এলাকায় মসজিদুল আকসার প্রাঙ্গণে হামলা চালিয়েছে। এটি মসজিদুল আকসায় এ ধরনের হামলার সংখ্যা বৃদ্ধি এবং মসজিদুল আকসায় নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ইঙ্গিত দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদুল আকসায় হামলাকারী বসতি স্থাপনকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং মসজিদের প্রাঙ্গণে তাদের জন্য বরাদ্দ সময়ও বৃদ্ধি পেয়েছে। এটি মসজিদুল আকসার প্রতি দখলদার ইসরাইলি নীতির ক্রমবর্ধমান পরিবর্তন এবং এই স্থানে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার লক্ষ্য নির্দেশ করে।
এই ঘটনাগুলোকে দখলদার ইসরাইলি সরকারের সময় ও স্থানভিত্তিক বিভাজন নীতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যা মসজিদুল আকসার প্রাঙ্গণে অ-মুসলিমদের জন্য নির্দিষ্ট সময় ও স্থান বরাদ্দ করার অন্তর্ভুক্ত, যা ঐতিহাসিক ও আইনি বাস্তবতার পরিপন্থী।
দখলদারদের এই কর্মকাণ্ডের বিপরীতে কুদসে ফিলিস্তিনিদের মধ্যে সংগঠিত হওয়া ও মসজিদুল আকসায় স্থায়ী উপস্থিতি বৃদ্ধির আহ্বান উঠেছে যাতে বারবার হামলার মোকাবিলা করা যায় এবং মসজিদকে ইহুদিকরণের প্রচেষ্টার বিরোধিতা করা যায়।
আন্তর্জাতিক কুদস ফাউন্ডেশন ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত মসজিদুল আকসায় ইসরাইলি হামলার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে পর্যালোচনাকৃত সময়কালে তিন হাজার ১০৮টি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। 4365197#