IQNA

14:42 - July 21, 2026
সংবাদ: 3479508

ব্রাজিলে কুরআনের সাথে শিশুদের মধুর সম্পর্ক: একটি কেন্দ্র যা জীবনের স্কুল হয়ে উঠেছে

ইকনা’র প্রতিবেদন: মুসলিম সংখ্যালঘু সমাজে ইসলামী পরিচয় রক্ষার সংগ্রাম শুধু মসজিদ থেকে শুরু হয় না, বরং শিশুদের হৃদয় থেকে শুরু হয়। ব্রাজিলের সাও পাওলোর ভিলা কাজোন ইসলামিক সেন্টার এই দায়িত্বকে সুন্দরভাবে পালন করছে।

ব্রাজিলে কুরআনের সাথে শিশুদের মধুর সম্পর্ক: একটি কেন্দ্র যা জীবনের স্কুল হয়ে উঠেছে

‘মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’-এর বরাত দিয়ে জানা যায়, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে মসজিদ ও ইসলামিক কেন্দ্রগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং ব্যাপক শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে। এখানে শিশু-কিশোরদের চরিত্র গঠন, ইসলামের সাথে তাদের সম্পর্ক জোরদার করা এবং পরিবারের সাথে ঘনিষ্ঠ বন্ধন সৃষ্টির উপর জোর দেওয়া হয়।

ভিলা কাজোন ইসলামিক সেন্টার প্রতি বছর জুলাই মাসে স্কুল ছুটির সময় ‘কুরআন ও হাদিস কোর্স ২০২৬’ আয়োজন করে। এবার তারা শিশুদের জন্য একটি নতুন উদ্যোগ নিয়েছে — প্রতি সপ্তাহে মেধাবী শিশুদের সম্মাননা প্রদান। এর উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব জাগানো, নিয়মিততা বৃদ্ধি এবং কুরআন হিফজে উৎসাহিত করা।

কেন্দ্রের প্রধান আব্দুল হামিদ মুতাওয়াল্লি বলেন, এই সম্মাননা প্রতি শুক্রবার আনন্দময় পরিবেশে দেওয়া হয়। মেধাবী শিশুদের উপহার, নগদ অর্থ ও মিষ্টান্ন দেওয়া হয়। তিনি বলেন, প্রতি সপ্তাহে অন্য শিশুদের পুরস্কৃত হতে দেখে বাকিরা আরও উৎসাহিত হয়।

এই কোর্স শুধু কুরআন ও হাদিস শিক্ষা নয়, বরং পুরো পরিবারের জন্য একটি ব্যাপক শিক্ষামূলক প্রকল্প। এতে পিতা-মাতা ও সন্তানদের একসাথে অংশগ্রহণের মাধ্যমে ইসলামী পরিচয় জোরদার করা হয়। 4365127#

captcha