IQNA

কারবালায় আরবাইন যিয়ারত কভারেজে ৭০০-র বেশি সাংবাদিক ও মিডিয়া কর্মী

10:48 - August 02, 2026
সংবাদ: 3479561
কারবালায় আরবাইন যিয়ারত কভারেজে ৭০০-র বেশি সাংবাদিক ও মিডিয়া কর্মী
ইকনা’র প্রতিবেদন: কারবালা প্রদেশের তথ্য ও সরকারি যোগাযোগ পরিচালক তাওফিক আল-হাবালি জানিয়েছেন, আরবাইন যিয়ারত কভারেজের জন্য বিশেষ মিডিয়া কেন্দ্র চালু করা হয়েছে। এতে স্থানীয়, আরব ও বিদেশি সাংবাদিকদের জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

‘শাফাক নিউজ’-এর বরাত দিয়ে জানা যায়, আল-হাবালি বলেছেন, এই মিডিয়া কেন্দ্রে লাইভ সম্প্রচারের জন্য বিশেষ স্টেজ, ইন্টারনেট সেবা, সাংবাদিকদের বিশ্রামস্থল এবং আরবাইন সম্পর্কিত সঠিক তথ্য ও পরিসংখ্যান সরবরাহের ব্যবস্থা রয়েছে।

তিনি জানান, কারবালা প্রশাসন শহরজুড়ে এবং যাত্রীদের আসা-যাওয়ার পথে ২৩টি স্যাটেলাইট ব্রডকাস্ট যান (SNG) মোতায়েন করেছে। এছাড়া লাইভ সম্প্রচারের জন্য ১৮টি LiveU ডিভাইসও মিডিয়া প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হয়েছে।

আল-হাবালি আরও বলেন, আরবাইন কভারেজের জন্য বিভিন্ন দেশের ১৪৩ জন আরব ও বিদেশি সাংবাদিক ও মিডিয়া কর্মী উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি প্রায় ৬০০ জন স্থানীয় সাংবাদিক, মিডিয়া কর্মী, আলোকচিত্রী ও প্রযুক্তিবিদ এই অনুষ্ঠান কভারেজে অংশ নিচ্ছেন। এতে বিশ্বব্যাপী মিডিয়ার আরবাইনের প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ পাচ্ছে।

তিনি শেষে বলেন, কারবালা প্রশাসন লাখো যাত্রীর এই বিশাল অনুষ্ঠানের সফল মিডিয়া কভারেজ নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় প্রযুক্তিগত ও লজিস্টিক সুবিধা প্রদানের চেষ্টা করছে। 4367554#

captcha