IQNA

বাহরাইন ও আরবিলে মার্কিন অবস্থানে হামলা + ভিডিও

13:01 - July 22, 2026
সংবাদ: 3479514
বাহরাইন ও আরবিলে মার্কিন অবস্থানে হামলা + ভিডিও
ইকনা’র প্রতিবেদন: বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় আরবিলে মার্কিন কনস্যুলেটের কাছাকাছি এলাকা এবং বাহরাইনে মার্কিন অবস্থানগুলোতে হামলা হয়েছে।

‘রাশিয়া আল-ইয়াউম’-এর বরাত দিয়ে জানা যায়, ইরানের প্রতিশোধমূলক আক্রমণে বাহরাইনে মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, রয়টার্স সংবাদ সংস্থা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আরবিলে মার্কিন কনস্যুলেটের কাছাকাছি এলাকায় হামলা হয়েছে। তবে তারা দাবি করেছে যে, তিনটি বোমাবহনকারী ড্রোন আরবিলে ধ্বংস করা হয়েছে।

ইরাকি সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক হামলার পর ইরাকি কুর্দিস্তানের আরবিল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। 4365415#

captcha