‘মিডল ইস্ট নিউজ’-এর বরাত দিয়ে জানা যায়, ইরাকি রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালক মাকি জাবির নাসের বলেছেন, বাগদাদ, বসরা, নাসিরিয়া ও দিওয়ানিয়া থেকে কারবালার উদ্দেশ্যে ট্রেন চলাচলের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, এবার বাগদাদ-কারবালা দ্বিমুখী লাইন চালু হওয়ায় ট্রেনের গতি ও সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
পরিবহন মন্ত্রী রাজ্জাক মুহাইবিস আস-সা’দাওয়ির নির্দেশে সমস্ত সম্পদ আরবাইন যিয়ারতের সেবায় ব্যবহার করা হচ্ছে। আগামী ৪ আগস্ট থেকে ১৪ র্যাম ট্রেন সেবায় নিয়োজিত হবে।
মাকি জাবির বলেন, বাগদাদ-কারবালা দ্বিমুখী লাইন চালু হওয়ায় ট্রেনগুলো একই সাথে দুই দিকে চলাচল করতে পারবে এবং বিপরীত দিকের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না। এতে যাত্রী পরিবহন আরও সুশৃঙ্খল ও দ্রুত হবে।
ট্রেন চলাচলের সময়সূচি: বাগদাদ – কারবালা: ৪ আগস্ট থেকে, বসরা – কারবালা: ৯ আগস্ট থেকে, নাসিরিয়া – কারবালা: ১১ আগস্ট থেকে এবং দিওয়ানিয়া – কারবালা: ১২ আগস্ট থেকে।