নিবন্ধিতদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ৪২ শতাংশ নারী। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে তেহরান, খোরাসান রেজাভি এবং খুজেস্তান প্রদেশ থেকে। সীমান্তের মধ্যে মেহরান, শালামচে এবং খসরাভি সবচেয়ে বেশি অনুরোধ পেয়েছে।
এবারের আরবাইন নিবন্ধনে বিভিন্ন বয়সের মানুষ অংশ নিয়েছেন। সবচেয়ে ছোট নিবন্ধিত যাত্রীর বয়স মাত্র ১৭ দিন এবং সবচেয়ে বয়স্ক ১১০ বছর। এটি আরবাইন যাত্রার ব্যাপক অংশগ্রহণ ও সকল স্তরের মানুষের উপস্থিতির প্রতিফলন।
হজ ও যিয়ারত সংস্থা সকল যাত্রীদের অনুরোধ করেছে যে, তারা যেন অবশ্যই ‘সামাহ’ অ্যাপে নিবন্ধন করে নেন। এতে তাঁরা বীমা, চিকিৎসা ও জরুরি সেবা পাবেন। নিবন্ধন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগেভাগে সম্পন্ন করলে যাত্রীদের জন্য আরও ভালো সেবা নিশ্চিত করা সম্ভব হবে। 4365462#