IQNA

কানাডায় মসজিদে গুলিবর্ষণ: ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি

11:01 - August 02, 2026
সংবাদ: 3479563
কানাডায় মসজিদে গুলিবর্ষণ: ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি
ইকনা’র প্রতিবেদন: কানাডার উইনিপেগ শহরের একটি মসজিদে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নামাজিরা ভিতরে থাকা অবস্থায় এই হামলা হয়। এতে মসজিদে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ আহত বা নিহত হননি।

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানা যায়, শহরের আল-রাহমা ইসলামিক সেন্টার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে যে, দুই ব্যক্তি মসজিদের দিকে গুলি ছুড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই গুলিবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ এই ঘটনাকে সম্ভাব্য ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই হামলার নিন্দা জানিয়ে এটিকে একটি ভয়াবহ সহিংস ও ইসলামবিদ্বেষী কাজ বলে অভিহিত করেছেন, যার কানাডায় কোনো স্থান নেই।

তিনি কেউ আহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন এবং অপরাধীদের গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি পূর্ণ সমর্থন জানান। 4367463#

captcha