IQNA

10:53 - August 09, 2026
সংবাদ: 3479603

তুরস্কে ৩১ বছর ধরে নিরবচ্ছিন্ন কুরআন তিলাওয়াত

তুরস্কের পূর্ব আনাতোলিয়ায় ‘গুন্দুজবে’ পানি সরবরাহ কেন্দ্রটি এমন এক স্থানে পরিণত হয়েছে, যেখানে কুরআনের ধ্বনি কখনো থেমে যায় না। তিন দশকেরও বেশি সময় ধরে এখানে দিনরাত নিরবচ্ছিন্নভাবে কুরআন তিলাওয়াত চলছে।

তুরস্কে ৩১ বছর ধরে নিরবচ্ছিন্ন কুরআন তিলাওয়াত পূর্ব আনাতোলিয়ার পানির উৎসে অনন্য আধ্যাত্মিক ঐতিহ্য

ইকনা সংস্থার প্রতিবেদনে আলজাজিরার বরাতে জানানো হয়েছে, গুন্দুজবে স্টেশনের এক কর্মকর্তা বলেন, বাইদাগি পর্বতের পাদদেশ থেকে স্বাভাবিকভাবে প্রবাহিত পানি সর্বোচ্চ মান অনুসারে ক্লোরিন মিশিয়ে কোনো ধরনের রাসায়নিক পরিশোধন ছাড়াই সরাসরি বিতরণ নেটওয়ার্কে পাঠানো হয়। প্রাকৃতিকভাবে পানি পরিবহন করায় এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং একই সঙ্গে শক্তি সাশ্রয় হয়।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ দলগুলো নিয়মিত পরীক্ষা ও নমুনা সংগ্রহের মাধ্যমে পানির মান নিয়ন্ত্রণ করে। রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও কারিগরি পর্যবেক্ষণও চব্বিশ ঘণ্টা চলতে থাকে, যাতে উৎস থেকে নাগরিকদের ঘর পর্যন্ত নিরাপদ ও স্বাস্থ্যকর পানি পৌঁছে দেওয়া যায়।

পানি ও ওহীর মিলন: মালাতিয়ার গর্ব

মালাতিয়া নগরীর মেয়রও এই স্টেশনে ৩১ বছরেরও বেশি সময় ধরে কুরআন কারীমের তিলাওয়াত অব্যাহত থাকার কথা উল্লেখ করে বলেন, এই উদ্যোগ কেন্দ্রটির আধ্যাত্মিক পরিবেশকে আরও মজবুত করেছে। তিনি বলেন, গুন্দুজবে স্টেশন প্রাকৃতিক নেয়ামতের সঙ্গে মালাতিয়া নগরীর ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের মেলবন্ধনের এক উজ্জ্বল উদাহরণ।

তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে এই স্টেশনের ভিডিও ভাইরাল হওয়ায় আবারও ব্যবহারকারীদের নজর কেড়েছে আধ্যাত্মিকতা ও জনসেবার এই অনন্য মিলন। যেখানে জীবনদায়ী পানির সঙ্গে মিশে আছে ওহীর বাণীর সুর। 4368480

captcha