আজ ২৮ সফর মহানবীর (সা) আহলুল বাইতের (আ) প্রসিদ্ধ অভিমত অনুসারে হযরত রাসূলুল্লাহর (সা) শাহাদাত সম ওফাত এবং তাঁর জ্যৈষ্ঠ দৌহিত্র হযরত ইমাম হাসান মুজতাবার (আ) শাহাদাত বার্ষিকী।একাদশ হিজরীর এ দিনে অর্থাৎ
আজ ২৮ সফর মহানবীর (সা) আহলুল বাইতের (আ) প্রসিদ্ধ অভিমত অনুসারে হযরত রাসূলুল্লাহর (সা) শাহাদাত সম ওফাত এবং তাঁর জ্যৈষ্ঠ দৌহিত্র হযরত ইমাম হাসান মুজতাবার (আ) শাহাদাত বার্ষিকী।একাদশ হিজরীর এ দিনে অর্থাৎ
২৮ সফর হযরত রাসূলুল্লাহ (সা) এ নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান এবং ৫০ হিজরী সালের এ দিনে (২৮ সফর) মুয়াবিয়া ও ইয়াযীদের ষড়যন্ত্রে প্রভাবিত হয়ে ইমাম হাসানের স্ত্রী জা'দাহ বিনতে আশ'আস ইবনে ক্বাইস আল-কিন্দী (جعدة بنت الاشعث بن قیس الکندیة) ইয়াযীদের পাঠানো বিষ প্রয়োগ করলে ইমাম হাসান (আ) ৪৮ বছর বয়সে শাহাদাত বরণ করেন।ইমাম হুসাইন (আ) ইমাম হাসানকে (আ) জান্নাতুল বাকী গোরস্থানে স্বীয় দাদী ও হযরত আলীর মা হযরত ফাতিমা বিনতে আসাদের (আ) কবরের পাশে দাফন করেন।আমরা মহানবীর (সা) শাহাদাত সম ওফাত এবং ইমাম হাসানের (আ) শাহাদাত উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শোক,সমবেদনা,তা'যীয়ত (تعزیة) ও তাসলিয়ত (تسلیة)।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান