ইকনা - পৃষ্ঠা 231

IQNA

ট্যাগ্সসমূহ
ইরানের প্রেসিডেন্ট;
তেহরান ( ইকনা )- ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন: মার্কিন নিষেধাজ্ঞাগুলি করোনাভাইরাসের মতো, যার ভয় এবং আতঙ্ক বাস্তবতার চেয়ে বেশি। ইউরোপীয় ইউনিয়নের নিকটে আশা করছি যে, যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে যেন দাঁড়ায়।
সংবাদ: 2610291    প্রকাশের তারিখ : 2020/02/24

তেহরান( ইকনা )- হাশদ আশ-শাবির সেনারা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের এক পরিকল্পনাবিদকে গ্রেপ্তার করেছে।
সংবাদ: 2610290    প্রকাশের তারিখ : 2020/02/24

তেহরান ( ইকনা )- খাজা মুহাম্মদ আব্দুল হালিম। ৩৯ বছর ধরে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে চাকরি করছেন। প্রায় এক বছর সময়ে তিনি ডায়েরির ৩১৪ পৃষ্ঠায় পুরো কুরআন হাতে লিখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন।
সংবাদ: 2610289    প্রকাশের তারিখ : 2020/02/23

তেহরান ( ইকনা )- গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার সকালে ফিলিস্তিনের গাজা-ইসরাইল সীমান্তে ফিলিস্তিনের কয়েক জন নাগরিকের ওপর গুলি করলে ওই ব্যক্তি শহীদ হন। এই ঘটনায় আরও কয়েক জন আহত হন।
সংবাদ: 2610288    প্রকাশের তারিখ : 2020/02/23

তেহরান ( ইকনা )- একটি সংবাদ সূত্র ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদে মার্কিন সামরিক কার্গো বিমান প্রবেশের খবর জানিয়েছে।
সংবাদ: 2610287    প্রকাশের তারিখ : 2020/02/23

তেহরান ( ইকনা )- রাশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ইরাকের আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এই অঞ্চলে আমেরিকান কর্তৃত্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
সংবাদ: 2610286    প্রকাশের তারিখ : 2020/02/23

তেহরান ( ইকনা )- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশে গত শুক্রবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপকভাবে ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
সংবাদ: 2610285    প্রকাশের তারিখ : 2020/02/23

তেহরান ( ইকনা )- সৌদি আরবের শিল্প নগরী ইয়ানবুতে (লোহিত সাগরের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় শহর) ইয়েমেনের সেনাবাহিনী দুটি ভারি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সংবাদ: 2610283    প্রকাশের তারিখ : 2020/02/22

তেহরান ( ইকনা )- একজন সন্ত্রাসী লন্ডনের সেন্ট্রাল মসজিদে প্রবেশ করে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছিল। পুলিশ পরবর্তীতে হামলাকারীকে গ্রেপ্তার করে।
সংবাদ: 2610282    প্রকাশের তারিখ : 2020/02/22

তেহরান ( ইকনা )- ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড পদে আবু ফাদাক আল-মোহাম্মদাভিকে নিয়োগ দেয়া হয়েছে।
সংবাদ: 2610281    প্রকাশের তারিখ : 2020/02/22

তেহরান ( ইকনা )- ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে ২০শে ফেব্রুয়ারি তেল আবিব থেকে মক্কায় সরাসরি বিমান চালুর প্রসঙ্গে একটি পোস্ট দিয়ে আবারও তা মুছে ফেলেছে।
সংবাদ: 2610280    প্রকাশের তারিখ : 2020/02/22

তেহরান ( ইকনা )- মিয়ানমার সেনাবাহিনীকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত। সিনিয়র জেনারেল হ্লাইং মিয়ানমার সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার। তার সাথে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডর আন্দেরা ফকনার গত ২৯ জানুয়ারি দেখা করেন। সেনাপ্রধান অস্ট্রেলিয় দূতকে বলেছেন, তিনি তার সৈনিকদের অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ প্রদান করাতে চায়।- দ্য গার্ডিয়ান
সংবাদ: 2610278    প্রকাশের তারিখ : 2020/02/22

তেহরান ( ইকনা )- যথাযথভাবে বাংলা বলতে না পারা তরুণদের সমালো'চনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসবাস করে আমাদের অনেকে বাংলা ভাষা ভুলতে বসেছে। তারা যথাযথ উচ্চারণে বাংলা বলতে পারে না। তারা ইংরেজি উচ্চারণে বাংলা বলে। আমি তাদের কী বলব? আমি শুধু তাদের করুণা করতে পারি।
সংবাদ: 2610276    প্রকাশের তারিখ : 2020/02/21

তেহরান ( ইকনা )- মার্কিন বিরোধী ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মারফি বলেছেন, কাউকে না কাউকে ইরানের সঙ্গে কথা বলা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যখন প্রচণ্ড রকমের বিদ্বেষী নীতি অনুসরণ করছেন তখন মার্কিন সিনেটের একথা বললেন।
সংবাদ: 2610275    প্রকাশের তারিখ : 2020/02/21

তেহরান ( ইকনা )-ভারতীয় অভিনেতা ও পরিচালক সঞ্জয় খান সেদেশের ইতিহাসে মুসলমানদের ভূমিকা এবং তাদের পরিষেবাদি সম্পর্কে একটি বই লিখেছেন।
সংবাদ: 2610277    প্রকাশের তারিখ : 2020/02/21

তেহরানের জুমার খতিব;
তেহরান ( ইকনা )- ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইরানিরা নির্বাচনে অংশ নিয়ে 'আমেরিকা ধ্বংস হোক' স্লোগান বাস্তবে রূপায়িত করেছে। তিনি আজ (শুক্রবার) জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
সংবাদ: 2610274    প্রকাশের তারিখ : 2020/02/21

ভোট দেওয়ার পর সর্বোচ্চ নেতা;
তেহরান ( ইকনা )- ইসলামি প্রজাতন্ত্র ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ (শুক্রবার) সকাল আটটায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়।
সংবাদ: 2610273    প্রকাশের তারিখ : 2020/02/21

তেহরান ( ইকনা )- মিশরের এক খ্রিস্টান নাগরিক মুসলিম বিশ্বের প্রসিদ্ধ ক্বারি মাহমুদ শাহাত আনওয়ারের কুরআন তিলাওয়াতের মাহফিলে উপস্থিত হয়ে তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের প্রতি ভক্তি ও ভালবাসা প্রকাশ করেছেন।
সংবাদ: 2610272    প্রকাশের তারিখ : 2020/02/21

তেহরান ( ইকনা )- সম্প্রতি নেট জগতে দৃষ্টি প্রতিবন্ধী ৩ কিশোরের কুরআন তিলাওয়াতের ভিডিওটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
সংবাদ: 2610270    প্রকাশের তারিখ : 2020/02/20

তেহরান ( ইকনা )- আমেরিকা সবসময়ই বিপদের সময় তার মিত্রদের পাশে থাকার দাবি করে থাকে এবং পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের লক্ষ্য বাস্তবায়নে সৌদি আরব সহযোগিতা করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রিয়াদের বিশেষ গুরুত্ব রয়েছে। মার্কিন কর্মকর্তারা সবসময়ই রিয়াদ সফরে এসে সৌদি সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা জানায়।
সংবাদ: 2610268    প্রকাশের তারিখ : 2020/02/20