
বার্তা সংস্থা ইকনা: কারবালার নিরাপত্তা কর্মকর্তা, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের এ হামলার কথা জানিয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তা আরও জানিয়েছে, আনবার প্রদেশের আন-নাখাইব অঞ্চলকে কেন্দ্র করার চেষ্টা চালাচ্ছে আইএসআইএলের সদস্যরা। এ অঞ্চলকে কেন্দ্র করে কারবালায় হামলা পরিকল্পনা গ্রহণ করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
ইরাকী সৈন্য ও স্বেচ্ছাসেবক বাহিনী আইএসআইএলের এ পরিকল্পনা ভঙ্গ করার জন্য আন নাখাইবে সোচ্চার রয়েছে। আনবার প্রদেশের আন-নাখাইব অঞ্চল থেকে কারবালার দূরত্ব মাত্র ২৫০ কিলোমিটার।
3268094