IQNA

লেবাননের সুন্নি আলেম;

ইসলামের সাথে তাকফিরি দলগুলোর কোন সম্পর্ক নেই

21:38 - May 09, 2015
সংবাদ: 3277828
আন্তর্জাতিক বিভাগ : ইসলাম ধর্মের শিক্ষার সাথে তাকফিরি দলগুলোর পদক্ষেপের কোন সামঞ্জস্যতা নেই –এ কথা উল্লেখ করে শাইখ মাহের হামুদ বলেছেন, দিনের পর দিন এ বাস্তবতা সকলের সামনে প্রকাশিত হচ্ছে যে, ইসলামের সাথে আইএসআইএল ও আন-নুসরাহ ফ্রন্টের কোন সম্পর্ক নেই।


বার্তা সংস্থা ইকনা : ইসলামি প্রতিরোধ আন্দোলনের সমর্থক ওলামা পরিষদের সভাপতি শাইখ মাহের হামুদ গতকাল লেবাননের সাইদা শহরের ‘আল-কুদস’ মসজিদে প্রদত্ত জুমআর খোতবায় এ কথা উল্লেখ করে বলেন, তাকফিরিরা তাদের কৃতকর্মের শাস্তি পাবে; বিশেষতঃ যখন তারা ইসলামি প্রতিরোধ আন্দোলনের সৈন্যদের উপর হামলা চালাবে।

লেবাননের জনগণের উচিত সীমান্তবর্তী উরসাল ও আল-কালামুন অঞ্চলে তাকফিরিদের সাথে যুদ্ধে হিজবুল্লাহর পাশে থাকা। আর যারা হিজবুল্লাহ’র এ অভিযানকে বিপজ্জনক বলে আখ্যায়িত করে তাদের মন্তব্য ভিত্তিহীন।

তিনি বলেন : অনেকে যে, হিজবুল্লাহকে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে জ্ঞান করে -এটা হাস্যকর। যেভাবে ইয়েমেনেও যে কোন উপায়ে আনসারুল্লাহ’র ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা এবং আলে সৌদের আগ্রাসনের প্রতি সমর্থন দেয়া হচ্ছে।



3274423

সূত্র : আল-আহদ

captcha