IQNA

মুসলিম শিক্ষার্থীকে হামার মাংস খাওয়ানোর ফলে ৬ হাজার ডলার জরিমানা

23:54 - May 11, 2015
সংবাদ: 3288732
আন্তর্জাতিক বিভাগ: ডেনমার্কের এক রন্ধন স্কুলে এক মুসলিম শিক্ষার্থীকে জোরপূর্বক শূকরের মাংস খাওয়ানোর ফলে ৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: স্কুল কর্তৃপক্ষ কর্তৃক এই মুসলিম শিক্ষার্থীকে জোরপূর্বক শুকরের মাংস খাওয়ানের ফলে এ মুসলিম শিক্ষার্থী মানসিক আঘাত পেয়েছে। আর এ জন্য উক্ত স্কুল কর্তৃপক্ষকে ৬ হাজার ডলার জরিমানা করেছে ডেনিশ আদালত।
২৪ বছর বয়সী লিবিয়ার বংশদ্ভুত এ যুবতী শৈশব থেকে ডেনমার্কের পরিবেশ বড় হয়েছে এবং ডেনমার্কের হাওয়ালিটাব্রু শহরের ‘হাওয়ালিটাব্রু’ নামক এক রন্ধন স্কুলে নিজের নাম নিবন্ধন করেছিল।
ডেনমার্কের ‘দৈনিক পল্টিকোন’ পত্রিকা উল্লেখ করেছে, নিজের নাম প্রকাশে অইচ্ছুক এ শিক্ষার্থী জানিয়েছে, যখন তাকে জোরপূর্বক শুকরের মাংস খাওয়ানো হয় তখন তিনি তার সাথে স্কুল কর্তৃপক্ষের সকল কথা রেকর্ডিং করে এবং নিজের দাবী প্রমাণ করতে এ রেকর্ডিং আদালতে উপস্থাপন করেন।
এ শিক্ষার্থী ধর্মীয় বৈষম্যের কারণে স্কুলের বিরুদ্ধে সেদেশের আদালতে অভিযোগ করে এবং ডেনমার্কের "equal treatment" বোর্ডের স্মরনাপন্ন হয়।
মানসিক আঘাত সৃষ্টির ফলে "equal treatment" বোর্ডের ‘হাওয়ালিটাব্রু’ রন্ধন স্কুলকে ৭৫ হাজার ডলার জরিমানা করার আহ্বান জানান।
ডেনমার্কের সুপ্রিম কোর্টের রায়ের ফলে এ স্কুল কর্তৃপক্ষ মুসলিম শিক্ষার্থীকে ৬ হজার ডলার পরিশোধ করতে বাধ্য হয়।
বলাবাহুল্য, ডেনমার্কে প্রায় দুই লাখ মুসলিম আধিবাসী রয়েছে। এদেশের মোট জনসংখ্যা ৫৬ লাখ এবং এর মধ্যে প্রায় ৩ শতাংশ জনগন মুসলামন।
3286412

captcha