
বার্তা সংস্থা ইকনা : গতকাল (মঙ্গলবার, ১২ মে) বিকেলে বাগদাদের সা’দুন স্ট্রীটে আত্মঘাতী এ হামলা চালানো হয়।
বাগদাদের এক পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরাকের সুমারিয়া নিউজ জানিয়েছে, আত্মঘাতী এক ব্যক্তি গাড়ী ভর্তি বিস্ফোরক নিয়ে ইমাম কাযেম (আ.) এর যায়েরদের পথে নিজেকে বিস্ফোরিত করে।
বাগদাদের অপারেশন উইং কমান্ডারের মুখপাত্র ‘সায়াদ মায়ান’ জানিয়েছেন, শৃংখলা রক্ষী বাহিনীর সদস্যরা আত্মঘাতী ব্যক্তিকে চিহ্নিত করতে পেরে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেও সে এ বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।
উল্লেখ্য, আসন্ন ইমাম কাযেম (আ.) এর শাহাদাত দিবস উপলক্ষে প্রতিদিন হাজার হাজার যায়ের পায়ে হেটে কাযেমাইনের উদ্দেশ্যে রওনা হচ্ছে।#3295263
সূত্র : আল-আলাম