IQNA

ইমাম কাযিম (আ.)এর মাযার যিয়ারত করলেন ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী

16:29 - May 13, 2015
সংবাদ: 3298634
আন্তর্জাতিক বিভাগ: ইমাম কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী কাযেমাইনে ভ্রমণ করে যায়েরদের সাথে দেখা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইমাম কাযিম (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় কাযেমাইন শহরের নিরাপত্তা নিরীক্ষা করার জন্য ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী খালেস আল ওবাইদী মঙ্গলবার রাতে (১২ই মে) এ শহরে ভ্রমণ করেছেন। ইরাকের সুমারিয়া সংবাদ চ্যানেল জানিয়েছে: খালেস আল ওবাইদী কাযেমাইন শহর নিরীক্ষা করার সময় ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র মাযার যিয়ারত করেছেন। খালেস আল ওবাইদীর এ সফরকালে ইরাকের ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আমির আল-শামরী, বাগদাদের অপারেশনস কমান্ড এবং সামরিক কমান্ডর সদস্যগণ তার সাথে ছিলেন।

3295257

captcha