
বার্তা সংস্থা ইকনা: হ্যামিলটন শহরের গার্ডেনে ১৬ই মে উক্ত কুরআন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে মাওরি ও নিউজিল্যান্ডের প্রতীকী ভাষা সহকারে মোট ৪৫ ভাষায় অনুবাদকৃত কুরআন প্রদর্শন করা হবে। এ প্রদর্শনী সংগঠক মুহাম্মাদ ইকবাল বলেছেন: আমাদের পক্ষ থেকে অকল্যান্ডেও এধরণের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ভাইকাটু প্রদেশের অধিবাসীদের জন্যও এধরণের প্রদর্শনীর ব্যবস্থা করতে পেরে আমরা এতে অত্যন্ত খুশি। সম্প্রতি আইএসআইএল ও বাকু হারাম সহকারে অন্যান্য তাকফিরী সন্ত্রাসী দলে ফলে অনেকেই ইসলাম ধর্মের সম্পর্কে ভ্রান্তি ধারণা রয়েছে। আর জনগণের এ ভ্রান্তি ধারণ দুর করে সঠিক ইসলাম ধর্মকে সকলের সম্মুখে তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী উপান্তে হযরত মুহাম্মাদ (সা.) কর্তৃক শান্তির বাহক পবিত্র কুরআনের শিক্ষা প্রচারের আলোকে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।