IQNA

ইয়েমেনে সৌদি আগ্রাসন মারাত্মক ভুল; ব্যুমেরাং হবে: ইরান

13:56 - May 14, 2015
সংবাদ: 3300795
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসন মারাত্মক ভুল এবং এই অপরাধ সৌদি রাজতন্ত্রের জন্য ব্যুমেরাং হবে। ইরান সফররত ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমকে দেয়া সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন, যে যুক্তির ওপর ভিত্তি করে সৌদি সরকার ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়েছে তা ছিল অত্যন্ত ঠুনকো। তিনি বলেন, পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুরোধে আলে সৌদ সরকার ইয়েমেনের জনগণের ওপর অত্যন্ত সংবেদনশীল সময়ে আগ্রাসন চালিয়েছে। মানসুর হাদি নিজ দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মধ্যপ্রাচ্যে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারাই সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়েছে এবং সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র অবস্থান নিশ্চিত করা হয়েছে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থে। সর্বোচ্চ নেতা ইরান ও ইরাকের বর্তমান সম্পর্ককে নজিরবিহীন উল্লেখ করে একে আরো ঘনিষ্ঠ করার কথা বলেছেন। সাক্ষাতে ইরাকের প্রেসিডেন্ট তার দেশের সঙ্গে তেহরানের সম্পর্ক ঘনিষ্ঠ ও জোরদার করার ক্ষেত্রে সর্বোচ্চ নেতার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সহায়তা ইরাকের সরকার ও জনগণ কখনো ভুলবে না। সূত্র: রেডিও তেহরান

3299695

captcha