IQNA

নাজাফে আশারাফে ইমাম কাযিম (আ.) এর জীবনীর উপর গ্রন্থ প্রকাশিত হবে

20:47 - May 14, 2015
সংবাদ: 3302842
আন্তর্জাতিক বিভাগ : ইমাম আলী (আ.) এর মাজার পরিচালনা পরিষদের ধর্ম প্রচার বিষয়ক বিভাগ ইমাম মুসা কাযিম (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ ইমামের জীবনীর উপর পুস্তিকা প্রকাশ করতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা : ইমামগণ (আ.) এর জীবনী প্রকাশের ধারাবাহিকতায় সপ্তম ইমামের জীবনীর উপর একটি পুস্তিকা প্রকাশ করতে যাচ্ছে ইমাম আলী (আ.) এর মাজার পরিচালনা পরিষদের ধর্ম প্রচার বিষয়ক বিভাগ। ২৫শে রজব ইমাম কাযিম (আ.) এর শাহাদাত দিবসে এ গ্রন্থ প্রকাশিত হচ্ছে।

ইমাম আলী (আ.) এর মাজার পরিচালনা পরিষদের ধর্ম প্রচার বিষয়ক বিভাগের প্রধান শাইখ রাফেদ আল-ফাত্তাল এ সম্পর্কে জানিয়েছেন : ইমাম (আ.) গণের জীবনীর উপর গ্রন্থ প্রকাশের ধারাবাহিকতায় এ পুস্তিকা প্রকাশিত হবে।

তিনি বলেন : এতে ইমাম কাযিম (আ.) এর সংক্ষিপ্ত জীবনী, তার মুনাযিরা ও চিঠি উল্লিখিত হয়েছে।

উল্লেখ্য, ইমাম আলী (আ.) এর মাজার পরিচালনা পরিষদের ধর্ম প্রচার বিষয়ক বিভাগ এ নাগাদ এ বিষয়ে ৮টি গ্রন্থ প্রকাশ করেছে।#3298617

captcha