IQNA

তাহরীম সূরার তাফসিরের আলোকে কুইন মেরী বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচী

14:18 - May 15, 2015
সংবাদ: 3303916
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনের ‘কুইন মেরী’ বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ মে তাহরীম সূরার তাফসিরের আলোকে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের সুরার তাফসির কর্মসূচীর সূত্র ধরে ব্রিটেনের কুরআনিক বিজ্ঞান একাডেমী ও ইসলামিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে বিভিন্ন দিক থেকে তাহরীম সূরার গুরুত্ব সম্পর্কের আলোচনা করা হবে। তাছাড়াও এ সূরার প্রথম আয়াতে তাহরীম শব্দটি আসার কারণ সম্পর্কে আলোচনা করা হবে। এ সুরার প্রথম আয়াতে রাসুল (সা.)এর উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন: হে নবী! আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন তা তুমি পরিহার করছ কেন? এ সূরায় নিজের পাপ কর্মের জন্য তওবা, আল্লাহর দিকে ফিরে যাওয়া, নাফসের বিরুদ্ধে জিহাদ এবং কেয়ামত সম্পর্কে চিন্তা করা এবং আল্লাহ তায়ালা হতে দুরে থাকার আযাব সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছে। এছাড়াও এ সূরায় নারীদের যোগ্য আদর্শ এবং হযরত নূহ (আ.) ও লুত (আ.) এর অযোগ্য স্ত্রী সহ অন্যান্য নবীগণের অযোগ্য স্ত্রী সম্পর্কে আলোচনা করা হয়েছে।

3300725

captcha