
বার্তা সংস্থা ইকনা : আযারবাইজানের প্রেসিডেন্ট ‘এলহাম আলীওভ’ ও আইসেসকো’র উদ্যোগে এবং ইউনেস্কো ও অন্যান্য সংস্থার সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
আন্তঃসংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সংলাপ আইসেসকোর মহাসচিব আব্দুল আযিয বিন উসমান আত-তুওয়াইজেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে ইসলামি সমন্বয় সংস্থার মহাসচিব ইয়াদ আমিন মাদানিও বক্তব্য রাখবেন। এছাড়া এতে ওমান, মিসর, তিউনিশিয়া, আযারবাইজান, কিরঘিজিস্তান, ইন্দোনেশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সেনেগাল, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিবৃন্দ এবং ওআইএসি’র প্রতিনিধিও অংশগ্রহণ করছেন।# 3304581
সূত্র : আইসেসকোর ওয়েব সাইট