IQNA

মদিনায় মসজিদে নবাবীর (সা.) ইমামের ওপর হামলা

16:33 - May 18, 2015
সংবাদ: 3305040
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদে নবাবী (সা.)এর ইমাম সাহেবের ওপর এক ব্যক্তি হামলা করেছে। তবে এ হামলা থেকে ইমাম সাহেবকে রক্ষা করেছে নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা ইকনা: গতকাল ১৭ই মে ফজরের নামাজের সময় এক ব্যক্তি মসজিদে নবাবী (সা.)এর ইমাম আলী আব্দুর রহমান আল হুজাইফা’র ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনী হামলাকারীর প্রতিক্রিয়া দেখে তাকে দ্রুত গ্রেফতার করে।
ইমাম সাহেবের ওপর হামলা চালানোর প্রচেষ্টার এ ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ভাবে প্রচারিত হয়েছে। তবে মসজিদে নবাবী (সা.)এর জনসংযোগ বিভাগের ম্যানেজার আব্দুল ওয়াহেদ আল খাত্তাব দাবী করেন: ঐ ব্যক্তি ইমাম সাহেবকে ওপর আক্রমণ করতে চাইনি। বরং ইমাম সাহেবের কুরআন তেলাওয়াতের ধ্বনি শুনে ঐ ব্যক্তি চিৎকার করে তার দিকে যাচ্ছি। ঠিক এ সময়ই (নিরাপত্তা বাহিনী) তাকে ধরে ফেলে এবং মসজিদ থেকে বের করে দেয়। পরবর্তীতে জানা যায় যে, ঐ ব্যক্তিটি মানসিকভাবে অসুস্থ।
3304980

captcha