
বার্তা সংস্থা ইকনা : মাওলান যিয়াউল হক নকশবন্দি গণমাধ্যমে প্রদত্ত ঘোষণায় বলেছেন, ২০০ জন সুন্নি আলেম এক যৌথ ফতওয়াতে আল-কায়েদা, বোকো হারাম, আইএসআইএল ও তালেবানের ন্যায় সন্ত্রাসী গ্রুপগুলোর তত্পরতাকে অইসলামি আখ্যায়িত করে এদেশে আত্মঘাতী হামলাকে হারাম ঘোষণা করেছেন।
সন্ত্রাসীদের অপরাধকর্মের বিপরীতে সরকারের গৃহীত নীতির সমালোচনা করে মাওলানা যিয়াউদ্দীন নকশবন্দী এ সকল গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
বিশিষ্ট সুন্নি এ আলেমের সংযোজন : আগামী ২২শে মে সারা দেশ ব্যাপী ভালবাসা ও সন্ধি দিবস পালিত হবে। আর এ দিনটিতে পাকিস্তানের বিভিন্ন মসজিদ থেকে সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে ফতওয়া প্রদান করা হবে।
তিনি বলেন : তাকফিরিদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় আলেম ও ফকীহদের সাথে যোগাযোগ করা হবে যাতে তারা তাকফিরিদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় ফতওয়া প্রদান করেন।#
3304845
সূত্র : দৈনিক জঙ্গ