IQNA

সাগরে ভাসছে হাজার হাজার রোহিঙ্গা ; উদ্ধারে নিষেধাজ্ঞা ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের

6:49 - May 20, 2015
সংবাদ: 3305584
আন্তর্জাতিক বিভাগ : পানি ও খাদ্য ছাড়াই মাঝ সমুদ্রে ভাসছে ৮ হাজার রোহিঙ্গা, আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।


বার্তা সংস্থা ইকনা : মিয়ানমার ও বাংলাদেশের প্রায় ৮ হাজার রোহিঙ্গা মুসলমান পানি ও খাদ্য ছাড়াই মাঝ সমুদ্রে ভাসছে। তীব্র ক্ষুধা ও পিপাসা নিয়ে তাকিয়ে আছে উদ্ধারের অপেক্ষায়।

গত সপ্তাহে উপকূলবর্তী ‘আচে’ প্রদেশের জনগণ ৭০০ অভিবাসীকে নিরাপদ স্থলে আনতে সক্ষম হয়।

আচে’র এক মৎস শিকারী এ সম্পর্কে জানিয়েছেন : কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে যে, যদি তারা ডুবেও যায় তবুও যেন তাদেরকে উদ্ধার না করা হয়।

রোহিঙ্গা মুসলমানরা ক্ষুধার যন্ত্রণায় কাঁতরাচ্ছে এবং সার্বক্ষণিক ডুবে যাওয়ার ভয় তাদেরকে তাড়া করছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন : অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে চাপের মুখে রয়েছি আমরা।



3305475

সূত্র : zeynebiye.com

captcha