IQNA

‘সৌদি আরবের আল-তুয়াল মালভূমি দখল করেছে আনসারুল্লাহ’

22:33 - May 21, 2015
সংবাদ: 3306221
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের আল-তুয়াল মালভূমি দখল করেছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের গেরিলারা। ওই মালভূমিটি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান সীমান্তে অবস্থিত।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি এ খবর দিয়েছে। আল-মাসিরার খবর অনুসারে, ইয়েমেনের আনসারুল্লাহ গেরিলা ও সেনা সদস্যরা আজ (বৃহস্পতিবার) পাহাড়ি অঞ্চল দিয়ে জিজান সীমান্তে ঢুকে পড়ে এবং সেখানে সৌদি সেনাদের বহু গাড়ি ও গোলাবারুদ ধ্বংস করে। খবরে বলা হয়েছে- ইয়েমেনের এ অভিযানের মুখে সৌদি সেনারা এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দাহরান এলাকায় ইয়েমেনের উপজাতি গেরিলাদের হামলায় অন্তত ১৮ সেনা নিহত হওয়ার খবর বের হওয়ার কিছুক্ষণ পর আল-তুয়াল মালভূমি দখলের খবর আসে।

গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন শুরু করেছে। এরপর থেকে আনসারুল্লাহ গেরিলারা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। সূত্র: রেডিও তেহরান

captcha