IQNA

জাতিসংঘের দায়িত্বে ইয়েমেনের জনগণের মধ্যে বিতরণ করা হবে ইরানী ত্রাণ

19:21 - May 24, 2015
সংবাদ: 3307305
আন্তর্জাতিক বিভাগ: ইয়েমেনের নিপীড়িত জনগণের সাহায্যের জন্য ইরানের ত্রাণ জাহাজ বর্তমানে জিবুতি’তে অবস্থান করছে এবং জাতিসংঘের দায়িত্বে ইয়েমেনের জনগণের মধ্যে ইরানের ত্রাণ বিতরণ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘ ঘোষণা দিয়েছে, ইরানী ত্রাণ সমূহ নিজ দায়িত্বে তারা ইয়েমেনের জনগণের মাঝে বিতরণ করবে।
জাতিসংঘ আরও জানিয়েছে, ইয়েমেনের নিপীড়িত জনগণের সাহায্যের জন্য ত্রাণ জাহাজ করে ২৫০০ টন পণ্য পাঠিয়েছে ইরান । এগুলো সবই ইয়েমেনের নিপীড়িত মানুষের জন্য অতি প্রয়োজন।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের জনগণের সাহায্যের জন্য ত্রাণ জাহাজে করে ইরানে ময়দা, চাল, চিকিৎসার সরঞ্জাম, টিনজাত খাবার এবং মিনারেল ওয়াটার পাঠিয়েছে।
ফরাসি সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, জিবুতিতে জাতিসংঘের “বিশ্ব খাদ্য কর্মসূচি”র নামক শাখার নিকট এ ত্রাণ জাহাজটি হস্তান্তর করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, ইয়েমেনের নিপীড়িত জনগণের জন্য এ সকল সাহায্য সর্বপ্রথম জিবুতির স্থাল অংশে স্থানান্তর করা হবে এবং পরবর্তীতে জাতিসংঘের কর্মীদের মাধ্যমে ইয়েমেনের জনগণের মধ্যে বিতরণ করা হবে।
3306993

captcha