
বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন শরিফগুলো রাজা ষষ্ঠ মোহাম্মাদের নিজস্ব ফাউন্ডেশনে প্রকাশিত হয়েছে এবং এগুলো সেনেগালের বিভিন্ন মসজিদে বিতরণ করার জন্য অনুদান করা হয়েছে।
সেনেগালের রাজধানী ডাকারে জামে মসজিদে শুক্রবার (২২শে মে) জুম্মার নামাজের পর এ কুরআন শরিফগুলো অনুদান করা হয়। উক্ত অনুদান অনুষ্ঠানে সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী মাকি শাল উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মাদ গত বুধবারে ৭২ ঘণ্টার জন্য সেনেগালে ভ্রমণ করেন।
সেনেগালের রাজধানী ডাকারে জামে মসজিদে শুক্রবার (২২শে মে) জুম্মার নামাজের আদায় করতে আসলে তিনি এ কুরআন শরীফগুলো সেদেশে অনুদান করেন।
3306931