
বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সী ‘জেসন সিয়াসী’ বলেন: আমি ট্রেনে করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলাম। ট্রেনের মধ্যে দেখলাম এক ব্যক্তি এক নারীর স্কার্ফের প্রতি ইঙ্গিত করে বলল: “অস্ট্রেলিয়ায় এ আবর্জনা ব্যবহার করার কোন প্রয়োজন নেই”।
মেলবোর্ন থেকে যখন ট্রেন ছাড়ল তখন এই তিন মুসলিম নারীর মধ্যে একজন ঐ পুরুষের পাশে খালি সিটে বসেছিল।
স্কার্ফ নিয়ে অবমাননাকর উক্তি প্রকাশ করার পর এক মুসলিম নারী তাদের নিকট জিজ্ঞাসা করল যে, তোমাদের সমস্যা কি? এবং এ বিষয় নিয়ে সেখানকার পরিস্থিতি গরম হয়ে যায়। এসময় অপর এক ব্যক্তি আরবি ভাষায় পরিস্থিতি শান্ত করতে যায়। আরবী ভাষা শোনার পর দুই বর্ণবাদী তাদেরকে আবারও অপমান করে।
এ সময় জেসন ঐ দুই বর্ণবাদীকে শান্ত হতে বললে, এরমধ্যে একজন নিজের স্থান থেকে উঠে এসে জেসনের ওপর হামলা চালায়।
এ তিন নারী যখন ট্রেন থেকে নেমে যাচ্ছিল, তখনও ঐ দুই বর্ণবাদী চিৎকার করে তাদেরকে অবমাননাকর উক্তি বলে।
জেসন দুই জন সাক্ষী এবং এ দৃশ্যের ভিডিও নিয়ে পুলিশের নিকট অভিযোগ করেছে। বর্ণবাদীদের প্রহৃতের ফলে জেসন আহত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও ফুলে উঠেছে। তিনি এ মজলুম নারীদের সাহায্যের করার জন্য জেসন গর্ববোধ করে বলেন: জাতি, ধর্মী এবং শ্রেণী নিয়ে অবমাননাকর উক্তি বলার অধিকার কারো নেই।