IQNA

সিডনিতে জাল ছবি দিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা

18:03 - February 25, 2026
সংবাদ: 3478967
ইকনা- অস্ট্রেলিয়ার সিডনিতে অপেরা হাউসের কাছে শত শত মুসলিমের নামাজ পড়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ছবিটি আসলে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা জাল ও এডিটেড।

এই ছবির সঙ্গে একটি প্রশ্ন যুক্ত করা হয়েছে: “কি অস্ট্রেলিয়ায় মুসলিমদের প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ করা উচিত?” প্রথমে মনে হলেও এটি সাধারণ একটি জরিপ, কিন্তু মন্তব্য ও প্রশ্নের ধরন দেখে স্পষ্ট হয় যে, এটি মুসলিমদের প্রতি ভয় ও ঘৃণা ছড়ানোর একটি সুসংগঠিত প্রচার।

একটি সাধারণ ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক ও বিতর্কিত বিষয়ে পরিণত করার জন্য এই জাল ছবি ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ডিজিটাল টুলসের মাধ্যমে এভাবে অপপ্রচার চালানো খুব সহজ হয়ে গেছে, যা বাস্তব কোনো ঘটনা ছাড়াই সাম্প্রদায়িক বিভেদ ও পূর্বধারণাকে জাগিয়ে তোলে।

এই ঘটনা অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতিক সমাজে মুসলিমদের বিরুদ্ধে বাড়তে থাকা রাজনৈতিক বক্তব্য ও ঘৃণামূলক প্রচারের একটি উদাহরণ। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন যে, এ ধরনের অপপ্রচার মোকাবিলায় মিডিয়া সচেতনতা, আইনি পদক্ষেপ ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা দরকার—যাতে ধর্মীয় স্বাধীনতা ও প্রকাশ্যে ইবাদতের অধিকার রক্ষা পায়। 4336628#

captcha