
প্রত্যক্ষদর্শী মুনির রমজান জানান: “সকালে গিয়ে দেখি মসজিদের ভিতরে আগুনের চিহ্ন। আল্লাহর রহমতে আগুন নিভে গিয়েছিল, কিন্তু ভিতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরের দেয়ালে অপমানজনক লেখা দেখা গেছে।”
ক্যামেরা ফুটেজে দুজন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে যারা ভোরে মসজিদে প্রবেশ করে সম্ভবত পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
জানুয়ারি মাসে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ৪৬৮টি হামলা নথিভুক্ত হয়েছে—যার মধ্যে শারীরিক নির্যাতন, গাছ উপড়ে ফেলা, কৃষিজমি পোড়ানো, কৃষকদের জমিতে প্রবেশে বাধা ও সম্পত্তি দখল অন্তর্ভুক্ত।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা তীব্রতর হয়েছে। এতে অন্তত ১১১৭ ফিলিস্তিনি শহীদ, প্রায় ১১ হাজার ৫০০ জন আহত এবং ২২ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে। 4336398#





