IQNA

সুইডেনের ডেমোক্র্যাট পার্টি: রমজান সুইডেনের নয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাকে প্রত্যাখ্যান

11:46 - February 26, 2026
সংবাদ: 3478974
ইকনা- সুইডেনের ডেমোক্র্যাট পার্টি (Sverigedemokraterna - SD) প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের রমজানের শুভেচ্ছা বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে X প্ল্যাটফর্মে লিখেছে: “রমজান সুইডেনের নয়।” পার্টির ইউরোপীয় পার্লামেন্ট গ্রুপ সমর্থকদের আহ্বান জানিয়েছে যে, যারা এই বক্তব্যের সঙ্গে একমত, তারা পোস্টটি লাইক করুন।

 

ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা)-এর প্রতিবেদন অনুসারে, আল-কম্পাস ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়: সুইডেনে প্রায় ১০ লাখ মুসলিম রমজান পালন করেন। এই পোস্ট সরাসরি তাদের লক্ষ্য করে ছড়ানো হয়েছে।

এটি SD-এর চলতি বছরের প্রথম ইসলাম-বিরোধী পোস্ট নয়। জানুয়ারিতে তারা লিখেছিল: “মসজিদ ধ্বংস করা উচিত, নির্মাণ নয়।” আর সাম্প্রতিক এক পোস্টে বলা হয়েছে: “মুহাম্মদের দিন সুইডেনে থাকা উচিত নয়।”

পার্টির ব্রাসেলস মিডিয়া দায়িত্বশীল রিকার্ড বি. ফ্লেট পোস্টের পক্ষে যুক্তি দিয়ে বলেন: “আমাদের বার্তা স্পষ্ট—রমজান সুইডেনের আদি ঐতিহ্য নয়, যেমন মিডসামার উৎসব, ক্র্যাফটস্কিভা (কাঁকড়া উৎসব) বা আল্লেমানসর্যাত্তেন (প্রকৃতিতে স্বাধীন বিচরণের অধিকার)।”

তিনি দাবি করেন, এতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে না। পার্টির লক্ষ্য “সুইডেনে ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা।”

এদিকে সোডারতর্ন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ধর্মের ইতিহাসের অধ্যাপক সাইমন সর্গেনফ্রি বলেন: “রমজান সুইডেনের অনেক মুসলিমের সামাজিক জীবনের অংশ হয়ে গেছে—যারা নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান পালন না করলেও। কেউ রোজা রাখেন খাবার-পানীয় থেকে, কেউ সোশ্যাল মিডিয়া বা অ্যালকোহল থেকে।”

তিনি জানান, ১৮৯০-এর দশকে সুইডেনে রমজান পালন শুরু হয়, যখন ইবরাহিম উমরকাদজেফ (অনেকের মতে সুইডেনের প্রথম মুসলিম) দেশটিতে আসেন। ১৯৪৬ সালে এক্সপ্রেসেন এবং ১৯৫৬ সালে দাগেন্স নিহেটারে স্টকহোমের মুসলিমদের রমজান নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। 4336934#

captcha