
আল-নাশরার প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে যে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে লেবাননের হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবস্থানে ১১০০টির বেশি বিমান হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, এসব হামলায় ৩৫০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামলাগুলোতে হিজবুল্লাহর সামরিক অবস্থান, অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং অন্যান্য অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেনাবাহিনী বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসারে “হুমকি” হিসেবে বিবেচিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, ২ মার্চ ২০২৬ থেকে ইসরায়েলি আগ্রাসন তীব্রতর হওয়ার পর দেশটিতে ২,৮৬৯ জন নিহত এবং ৮,৭৩০ জন আহত হয়েছেন। 4351792#