
তিনি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন: “আমরা প্রিয় গাজায় সিয়োনিস্ট শাসকগোষ্ঠীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।”
শেখ আহমাদ আল-খালিলি আরও বলেন, “আমি সকল মুসলিমের কাছে আহ্বান জানাচ্ছি যে, তারা গাজা, ইরান এবং সকল ইসলামী ভূখণ্ডে চলমান আগ্রাসনের বিরুদ্ধে এক কাতারে দাঁড়াক।”
ওমানের মুফতি বলেন, “ইসলামী উম্মাহ একটি অখণ্ড জাতি। এই ঐক্যকে অবশ্যই আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, সত্যের পথে একে অপরকে সমর্থন এবং বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে প্রকাশ পেতে হবে। আল্লাহ তাঁর বান্দাদের সাহায্য ও বিজয়ের জন্য যথেষ্ট।” 4351299#