
ইকনা জানায়, আখবার আল-ইয়াওমের বরাতে—উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মুজাওয়ার এই কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা, শেখ ও উপজাতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর খালেদ মুজাওয়ার কেন্দ্রে নিবন্ধিত শিশু ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের উৎসাহিত করতে উপহার ও পুরস্কার বিতরণ করেন।
স্পিচে গভর্নর কুরআন হিফজ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে বলেন, “কুরআন হিফজ সিনাইয়ের সন্তানদের জন্য একটি দুর্গস্বরূপ। এটি শুধু ইসলামের মধ্যপন্থী মূল্যবোধ তাদের মধ্যে প্রতিষ্ঠা করে না, বরং তাদের আচরণ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যাতে তারা চরমপন্থা থেকে দূরে থেকে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারে।”
তিনি ‘উম্মুল’ কেন্দ্রের কর্মকর্তাদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, সিনাইয়ের শহর ও গ্রামে সঠিক ধর্মীয় জ্ঞান ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য প্রাদেশিক প্রশাসন পূর্ণ সমর্থন প্রদান করবে।
গভর্নর আরও বলেন, সিনাইয়ের নাগরিকরাই এই অঞ্চলের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রাদেশিক দপ্তর সবসময় জনগণের দাবি-দাওয়া শোনার জন্য উন্মুক্ত রয়েছে। 4352066#