IQNA

আসন্ন মুহররম মাস উপলক্ষে হ্যামবুর্গে বিশেষ কর্মসূচি

9:29 - November 03, 2013
সংবাদ: 1309378
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন পবিত্র মুহররম মাস উপলক্ষে আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট:  হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মুহররম মাস এবং জান্নাতের সর্দার ও বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা.) এর প্রাণ প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৪র্থ নভেম্বর থেকে হ্যামবুর্গ ইসলামিক সেন্টারে আহলে বাইয়েত (আ.) এর ভক্তদের জন্য মাতম ও মজলিশ সহ অন্যান্য শোকানুষ্ঠানের ব্যবস্থা করেছে উক্ত সেন্টারের কর্তৃপক্ষ।

মুহররম মাসের প্রথম দশ দিনে আশুরার দর্শনের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মানদেগারী।

1309835

captcha