IQNA

বিশ্বের উত্তেজনা কমাতে পোপের প্রার্থনা

14:13 - May 09, 2026
সংবাদ: 3479135
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): পোপ লিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর বিশ্বের নেতাদের জন্য প্রার্থনা করেছেন যেন ঈশ্বর তাদেরকে উত্তেজনা কমানোর জন্য অনুপ্রাণিত করেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, নিজের নেতৃত্বের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে পোপ লিও বলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যেন তিনি বিশ্ব নেতাদের হৃদয় স্পর্শ করেন, ভ্রাতৃঘাতী ঘৃণা ও বিদ্বেষ কমিয়ে দেন এবং যাদের হাতে বিশেষ দায়িত্ব রয়েছে তাদেরকে সঠিক পথ দেখান।

ইরানের যুদ্ধের সমালোচনা করায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের মুখে পড়া পোপ লিও, দক্ষিণ রোমের পম্পেই সফরকালে বলেন, তিনি বিশ্বের মানুষের প্রার্থনার সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের কাছে এই আবেদন জানাচ্ছেন।

প্রথম আমেরিকান পোপ হিসেবে খ্যাত লিও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ভ্যাটিকান জানায়, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা বিশেষজ্ঞদের মতে দুই পক্ষের মধ্যে অভূতপূর্ব উত্তেজনার স্বীকৃতি। 4351169#

 

 
captcha