কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলমানদের চাহিদা পূরণ এবং কারবালার সঠিক ঘটনা মুসলিম সমাজে প্রচারের উদ্দেশ্যে মরহুম আয়াতুল্লাহ মুহাম্মাদ সাদিক নাজমী’র লিখিত গ্রন্থটি উর্দু ভাষায় অনুবাদ এবং বই বাজারে প্রকাশিত হয়েছে।
ইমাম হোসাইন (আ.) এর পবিত্র বানীর সমন্বয়ে এই গ্রন্থটি ওলামা এবং ধর্মীয় পণ্ডিতদের জন্য অতি প্রয়োজনীয় গ্রন্থ। উক্ত গ্রন্থের লেখক অত্যন্ত গুরুত্বের সাথে ইমাম হোসাইন (আ.)এর পবিত্র বানী সমূহ বর্ণনা এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছে।
উল্লেখ্য যে, বিশ্ব আহলে বাইয়েত পরিষদের সমর্থনে ‘মদিনা হতে কারবালা পর্যন্ত ইমাম হুসাইন (আ.)এর বক্তৃতা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
1310402